Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস,মাঝারি শৈত্য প্রবাহের কবলে গোটা জেলা

২৬ বাংলা টিভি   31-Dec-2025   50

Photo

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস,মাঝারি শৈত্য প্রবাহের কবলে গোটা জেলা


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

গোটা চুয়াডাঙ্গা জেলা কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। বৃষ্টির পানির মত ঝরছে কুয়াশা। প্রবাহিত হচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। গত ৪দিন চুয়াডাঙ্গায় সূর্য ওঠেনি। প্রবাহমান হিম শীতল বাতাস,শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। আরো দুদিন চুয়াডাঙ্গা জেলায় এমন আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকগণ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, চুয়াডাঙ্গায় বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস,এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। প্রায় প্রত্যেক দিন রাত থেকে দ্রুত তাপমাত্রা কমার কারনে দুর্ভোগ বেড়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। তীব্র শীতের কারনে কর্মহীন হয়ে পড়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন মানুষের খাদ্যাভাব মেটাতে আর্থিক সহায়তার জন্য এখনো কেউ এগিয়ে আসেনি। নিম্নমানের কম্বল বিতরণ করে, ওই বিতরণের ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রচারের মাধ্যমে দায় সারছে অনেকে। শীত জনিত কারণে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শীতে জনদুর্ভোগ দিন দিন খারাপ পর্যায়ে গেলেও এটা নিরসনের জন্য কোন কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চোখে পড়েনি। 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত