Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ঘোড়ার মাংস সরবরাহের সময় দু’জন আটক

২৬ বাংলা টিভি   26-Dec-2025   64

Photo

সিরাজগঞ্জে ঘোড়ার মাংস সরবরাহের সময় দু’জন আটক


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সাতটি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের সময় দু’জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে ঘোড়ার মাংসভর্তি ট্রাকসহ ওই দু’জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম এবং গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার পেয়ারাবাগান মহল্লার বাসিন্দা, মৃত আবুর ছেলে ট্রাকচালক মো. তারেক মিয়া।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, যমুনার চরে একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় সরবরাহ করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাতটি ঘোড়ার মাংস ভর্তি সাতটি বস্তাসহ দু’জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে জাইদুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং ট্রাকচালক মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধার করা মাংসগুলো স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় এনে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত