Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা রাজবাড়ী

সন্ত্রাসী সম্রাট বাহিনীর প্রধান সম্রাটকে গণধোলাইয়ে নিহত

২৬ বাংলা টিভি   25-Dec-2025   76

Photo

সন্ত্রাসী সম্রাট বাহিনীর প্রধান সম্রাটকে গণধোলাইয়ে নিহত


রাজবাড়ি প্রতিনিধিঃ

রাজবাড়ি জেলার পাংশা থানার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সম্রাটকে গতকাল রাতে এলাকাবাসীর গণধোলাইয়ে মৃত্যু হয়েছে। এসময় তার এক সহযোগীকে আটক করে গণধোলাইয় দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। 

জানা যায়,পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে ডিপটিউবয়েল  এর সদস্য শহীদ শেখ এর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে সম্রাট বাহিনী । বেশকিছু দিন ধরে ওই পরিবারকে টাকার জন্য চাপ দেয় ও হুমকি ধামকি দিতে থাকে। গতকাল রাতে সম্রাট ও তার ১৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী অস্ত্র - সস্ত্র নিয়ে শহীদ শেখের বাড়িতে হানা দেয়। এসময় টাকা দিতে অস্বীকার করলে পরিবারের সদস্যদের মারধর শুরু করে।

এক পর্যায়ে বাড়ীর লোকজন ডাকাত বলে ডাক চিৎকার শুরু করলে কয়েক গ্রামের মানুষ জড়ো  হয়ে  সন্রাসী বাহিনীর প্রতিহত করতে  এগিয়ে আসে। এসময় সম্রাট বাহিনীর সবাই দৌড়ে পালিয়ে গেলেও সম্রাট গণধোলাইয়ে ঘটনাস্থলে নিহত হয়। এসময়  আরো এক সহযোগী কুষ্টিয়া এলাকার সেলিম নামে আরো এক সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় জনগন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত