Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   22-Dec-2025   61

Photo

সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩০) একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।  
স্থানীয়রা জানান, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাধের পাশে নিয়ম বহির্ভূতভাবে তারা বালুর ব্যবসা করে আসছিল।
হাফিজুল ইসলাম হাফিজও তাদের একজন ছিলেন। রবিবার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ৪ সহযোগীর সাথে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে যান।  
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
রাতে তারা ৫জন এক সাথে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। সহযোগীরা বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজ মারা গেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত