Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ ০৪ আসনে সেচ্ছায় মনোনয়ন ফরম কিনলেন সাইফুল ইসলাম ফিরোজ

২৬ বাংলা টিভি   22-Dec-2025   38

Photo

ঝিনাইদহ ০৪ আসনে সেচ্ছায় মনোনয়ন ফরম কিনলেন সাইফুল ইসলাম ফিরোজ


নিজস্ব প্রতিবেদক:

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ ০৪ আসনে সেচ্ছায় মনোনয়ন ফরম কিনলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জৈষ্ঠ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আজ (২২ ডিসেম্বর) বিকাল ৩ টার পর কালীগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহি অফিসার রেজওয়ানা নাহিদের কাছ থেকে এ মনোনয়নপত্র ক্রয় করা হয়।

সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে মনোনয়ন ক্রয় করেন দলটির উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল , ইলিয়াস রহমান মিঠু , ডা. নুরুল ইসলাম। সে সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ক্রয়ের ব্যাপারে দলটির নেতারা জানান, যোগ্যতা সম্পূর্ন যে কোন ব্যক্তি মনোনয়ন ক্রয় করতে পারেন। দল যেহেতু এখনো এ আসনে কাউকে মনোনয়ন দেয়নি , তাই এ ব্যাপারে কথা বলা উচিত হবে না।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, তিনি নিজ ইচ্ছায় মনোনয়ন কিনেছেন। কোন প্রতিকের ব্যাপারে আমার জানা নেই । 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত