সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত
২৬ বাংলা টিভি 21-Dec-2025 66
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিলাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সাহেদ আলী কোনাউর গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে চুরি করতে যান। টিনের ঘরের চাল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ঘরের লোকজন শব্দ পেয়ে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলে এবং গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news@26banglatv.com