সারা বাংলা বরিশাল পটুয়াখালী
গলাচিপা বৃদ্ধের গলিত মৃতদের উদ্ধার
২৬ বাংলা টিভি 21-Dec-2025 51
গলাচিপা বৃদ্ধের গলিত মৃতদের উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসা থেকে মো. ইসমাইল মাস্টার (৮০) নামে এক ব্যক্তির গলিত মৃতদের উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে মৃতের পরিবারের সদস্যরা দরজা ভেঙে মরদেহটি দেখতে পায়। গলাচিপা পৌরসভা ০৮ নং ওযার্ড, মুসলিম পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। মৃতের গ্রামের বাড়ি ১নং গজালিয়া ইউনিয়ন এর বিশ্বাস বাড়ি । তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি হোগল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। পরিবারের ধারণা স্টক করে তিনি মারা জান। এর আগে তিন বার স্টক করেছিলো।
মৃতের স্ত্রী রাজিয়া বেগম জানান, মো. ইসমাইল মাস্টার শুক্রবার গ্রামের বাড়ি থেকে গলাচিপার বাসায় আসেন। এর পরে আর বাড়িতে যাননি। তার এক ছেলে আর এক মেয়ে । গ্রামের বাড়িতে ধান ও রবি শষ্যরের কাজে ব্যস্ত থাকায় সে একা চলে এসেছে।
প্রতিবেশি সূত্রে জানাযায়, বরিবার সকালে মো. ইসমাইল মাস্টারের বাসার বাথরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পান এবং ঘর থেকে দুর্গন্ধ আসছে, বিষয়টি জানিয়ে পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখে লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এমতাবস্থায় দুর্গন্ধটি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। তখন বাথরুমে মৃতের গলিত দেহটি পরে থাকতে দেখন তার পরিবার। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এস আই তুষার জানান, তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনা স্থালে তারা উপস্থিত হয়েছে। ভিতর থেকে দুই দিকের দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন মৃতের পরিবার। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি। বাথরুমে তার মৃত দেহ পরে থাকতে দেখা গিয়েছে। পরিবারের সাথে কথা বলে কোন অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আর অভিযোগ থাকলে ময়নাতদন্তের জন্য মৃত্য দেহটি পোস্টমাটাম করার জন্য পটুয়াখালী মর্গে পাঠান হবে।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান
বলেন যেহেতু সুনির্দিষ্ট কোনো কারন বা অভিযোগ পাওয়া যায়নি মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই, তাই লাশ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে,,
news@26banglatv.com