Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ড্যাব নেতা ডা: ইব্রাহিম রহমান বাবুর ঝিনাইদহ হরিনাকুন্ডু ও সদরের পূজা মন্দিরে সহায়তা।

২৬ বাংলা টিভি   02-Oct-2025   139

Photo

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ড্যাব নেতা ডা: ইব্রাহিম রহমান বাবুর ঝিনাইদহ হরিনাকুন্ডু ও সদরের পূজা মন্দিরে সহায়তা।


ঝিনাইদহ প্রতিনিধি:

বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য, ঝিনাইদহ ২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ও কেন্দ্রীয় ড্যাবের সাবেক সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু ঝিনাইদহ সদর উপজেলার দুই নম্বর মধুহাটি ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর সর্বজনীন পূজা মন্দির , বাজার গোপালপুর সর্বজনীন পূজা মন্দির,সাধুহাটি ইউনিয়ন মোহাম্মদপুর সর্বজনীন পূজা মন্দির।ঝিনাইদহ সদর পৌরসভার কলাবাগান দুর্গাপূজা   মন্দির,বড় মটকালী মন্দির,ষাটবারিয়া দূর্গা মন্দির,হামদহ কালী মন্দির,কাঁঠাল বাগান মন্দির।

এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকল কে শারদীয় শুভেচ্ছা জানান। বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।ঝিনাইদহের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে তার পিতা সাবেক সংসদ সদস্য  মরহুম মসিউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। তিনি পরিদর্শনকৃত মন্দির কমিটি সমূহের সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত