Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

এনসিপির সিরাজগঞ্জ কমিটি ঘিরে আলোচনা, ১০ ঘণ্টায় পদত্যাগ

২৬ বাংলা টিভি   18-Dec-2025   48

Photo

এনসিপির সিরাজগঞ্জ কমিটি ঘিরে আলোচনা, ১০ ঘণ্টায় পদত্যাগ


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির জেলা সমন্বয় কমিটি অনুমোদনের পরপরই স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নানা আলোচনা। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এই কমিটিতে প্রধান সমন্বয়কারীসহ গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন বিএনপি ও গণঅধিকার পরিষদের একাধিক সাবেক নেতা।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে ৮৬ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস শিকদার। প্রথম যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খানমকে। এ ছাড়া বিএনপির বিভিন্ন ইউনিটের সাবেক নেতাদের পাশাপাশি গণঅধিকার পরিষদের অন্তত দুই ডজন সাবেক নেতা কমিটিতে স্থান পেয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিদের সঙ্গে বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ফ্যাসিস্ট আমলে নির্বাচনে সহযোগিতার অভিযোগে তারা অনেক আগেই দল থেকে বহিষ্কৃত।
কমিটি ঘোষণার মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দেন ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী বেলাল হোসেন সবুজ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারীর কাছে পাঠানো এক পত্রে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পদত্যাগপত্রে বেলাল হোসেন সবুজ উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সিরাজগঞ্জে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এনসিপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে কোনো ধরনের আলোচনা বা অনুমতি ছাড়াই কমিটিতে তাঁর নাম যুক্ত করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ব্যক্তিগত কারণেও আপাতত কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্তের কথা জানান তিনি।
এ বিষয়ে এনসিপির নবগঠিত জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইউনুস শিকদার বলেন, রাজনীতিতে প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতা আছে। কেউ পদে থাকতে না চাইলে তাকে বাধ্য করার সুযোগ নেই। বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত।
নবগঠিত এই কমিটি ঘিরে পদত্যাগের ঘটনা সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত