Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

উপকূলীয় এলাকা থেকে ৫৩ জেলে আটক, ৩ ট্রলিং বোট, মাছসহ ৩০টি জাল উদ্ধার

২৬ বাংলা টিভি   18-Dec-2025   67

Photo

উপকূলীয় এলাকা থেকে ৫৩ জেলে আটক, ৩ ট্রলিং বোট, মাছসহ ৩০টি জাল উদ্ধার


কক্সবাজার প্রতিনিধিঃ

চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ মোট ৫৩ জন জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল এবং প্রায় ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।

অপরদিকে, গত ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার ভোর রাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখান থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট দুটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল এবং প্রায় ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩৭ জন জেলেকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত