Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

রামুতে আরাকান আর্মির জন্য অস্ত্র সরঞ্জাম পাচারকালে ৩ জন গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   18-Dec-2025   64

Photo

রামুতে আরাকান আর্মির জন্য অস্ত্র সরঞ্জাম পাচারকালে ৩ জন গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের রামুতে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার ১৬শ’ প্রসেস (বাউন্ডলি)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীমান্তগামী একটি মিনিট্রাক তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. শাহজাহান (২৫), একই ইউনিয়নের আশারতলী এলাকার মো. বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ (১৯) এবং ঘিলাতলী এলাকার এম এ সামাদের ছেলে আতিকুর রহমান (২৫)।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বুধবার মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা–বাগান এলাকা দিয়ে যানবাহনে করে মায়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম পাচারের তথ্য পায় পুলিশ। পরে চা–বাগান এলাকায় আল মদিনা নামের একটি খাবার রেস্তোরাঁর সামনে রামু–নাইক্ষ্যংছড়ি সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

তিনি বলেন, একপর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা নাইক্ষ্যংছড়িগামী একটি মিনিট্রাক থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পরে মিনিট্রাকটি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের সাদা চটের ৩২টি ছোট বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার ১৬শ’ প্রসেস পাওয়া যায়। এ সময় মিনিট্রাকটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, উদ্ধার করা ম্যাগজিন রাখার প্রসেসগুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত