Logo
বুধবার | ৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন সংগ্রহ

২৬ বাংলা টিভি   18-Dec-2025   54

Photo

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন সংগ্রহ


ঠাকুরগাঁও প্রতিনিধি : 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মনোনয়ন ক্রয় বা সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই মনোনয়নপত্র ক্রয় করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর এ শাহাদাত স্বজন। জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালিউল্লাহ এর কাছে অনানুষ্ঠানিক ভাবে এই মনোনয়ন ফরম কেনেন তিনি।

মনোনয়ন ক্রয় বিষয়ে নূর এ শাহাদাত স্বজন বলেন, আমি দলের ও বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র বা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

আমাকে এই বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছিল। আর যেহেতু মনোনয়ন ফরম বা মনোনয়নপত্রে অনেক ধরণের ফরমালিটিজ থাকে। অনেক বিষয়ে লিখতে হয়। তাই একটু সময় থাকতেই মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। আশা করি যথা সময়ে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মনোনয়নপত্র জমা দিবো ইনশাআল্লাহ বলেও জানান তিনি। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন অর রশিদ জানান, বিএনপি একটি গনতান্ত্রিক ও নির্বাচনমূখী দল। আর ইতোমধ্যেই সরকার যেমন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে, তেমনি আমাদের দলও মনোনয়ন দিয়েছে। তাই নির্বাচনী কার্যক্রম শুরু করতে অনানুষ্ঠানিক ভাবে আমাদের ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ও আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষে দলীয় নির্দেশনায় এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা এই মনোনয়নপত্র ঘোষিত সময়ে মধ্যেই জমা দান করবো বলেও জানান তিনি। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালিউল্লাহ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার বিকেলে অনানুষ্ঠানিক ভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় এর মনোনয়ন ফরম কিনেছেন নূর এ শাহাদাত স্বজন। তবে ঠাকুরগাঁও-১ আসনে এখন পর্যন্ত আর কোন মনোনয়ন ফরম কেনা বা সংগ্রহ করেননি অন্য কোন দলের প্রার্থী বলেও জানান এ জেলা নির্বাচন কর্মকর্তা। 

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় জামায়াত এর ঢাকা দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। 

প্রসঙ্গত,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এই প্রার্থীদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত