Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

চকরিয়ায় প্রয়াত সাংবাদিকের পরিবারে সন্ত্রাসী হামলা, দুই কন্যা আহত

২৬ বাংলা টিভি   17-Dec-2025   61

Photo

চকরিয়ায় প্রয়াত সাংবাদিকের পরিবারে সন্ত্রাসী হামলা, দুই কন্যা আহত


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত সাংবাদিক এবিএম ছিদ্দিক আহমদের পরিবারের বসতভিটা দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। দফায় দফায় এ হামলায় সাংবাদিকের দুই কন্যা আহত হয়েছেন। তাঁদের একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ও দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ফলজ গাছ কেটে নেয় এবং বাধা দিলে নারী সদস্যদের ওপর নৃশংসভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছে পরিবার।

আহত দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার বলছে, এটি পূর্বপরিকল্পিত ভূমিদখল চেষ্টার অংশ। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত