Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় গভীর রাতে বিএনপির সভাপতির বাড়িতে হামলা কেয়ারটেকার জখম! সন্ত্রাসী আটক

২৬ বাংলা টিভি   17-Dec-2025   45

Photo

ঝিকরগাছায় গভীর রাতে বিএনপির সভাপতির বাড়িতে হামলা কেয়ারটেকার জখম! সন্ত্রাসী আটক


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:

যশোরের ঝিকরগাছায় গভীর রাতে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নির বাড়িতে ইয়াছিন হোসেন মানিক (৩০) নামের এক সন্ত্রাসী কর্তৃক হামলা ঘটনা ঘটেছে। মানিক পৌরসদরের পুরান্দরপুর (বিহারিপাড়া) গ্রামের মুনির হোসেনের ছেলে। জানাগেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি'র বাসভবনে প্রবেশ করে। পরে ওই যুবক বাসার কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রী পিনজিরা বেগমকে জিম্মি করে হামলা চালাই। হামলায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী পিনজিরা বেগম (৫০) আহত হয়। ঘটনার সময় কৌশলে বাড়ির কেয়ারটেকার ইমদাদুল হক উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের চাচাতো ভাই আরমান হোসেন কামনকে মোবাইলে বিষয়টি অবগত করেন। অতঃপর দ্রুত সময়ের মধ্যে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসী ইয়াছিন হোসেন মানিক ধারালো বটি নিয়ে তাদেরকে ধাওয়া করে এবং একপর্যায়ে গেট টপকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে গ্রামবাসীর সহযোগিতায় ইয়াছিন হোসেন মানিককে বাড়ির পাশের বাগানে খুঁজে পায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এ নিউজ লেখা পর্যন্ত আটক মানিক বর্তমানে ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানার াফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন। 

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নির দেবর ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাড়িতে এই হামলা হতে পারে। বাড়িতে হামলার বিষয়টি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত