Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

কক্সবাজার বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

২৬ বাংলা টিভি   16-Dec-2025   57

Photo

কক্সবাজার বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া একটি বাস কাউন্টারের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরে নিশ্চিত হওয়া যাবে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বাসটির সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ দূরত্বে সরে যান। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও কেউ কেউ ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, বাসচালকের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। কোনো দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত