Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম লক্ষ্মীপুর

ডাব খেয়ে গাছেই ঘুমিয়ে পড়লেন শাহেন শাহ, অতঃপর

২৬ বাংলা টিভি   14-Dec-2025   67

Photo

ডাব খেয়ে গাছেই ঘুমিয়ে পড়লেন শাহেন শাহ, অতঃপর


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘটে গেছে উদ্ভট এক ঘটনা। ডাব খাওয়ার জন্য নারিকেল গাছে উঠেছিলেন শাহেন শাহ আলী নামে এক ব্যক্তি। কিন্তু, ডাব খেয়ে গাছেই ঘুমিয়ে পড়েন তিনি। বার বার উচ্চস্বরে ডাকলেও সাড়া দিচ্ছিলেন না তিনি। 

উপায় না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় কয়েকজন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে নামাতে সক্ষম হন শাহেন শাহকে। 

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে ঘটে এ ঘটনা।

গাছ থেকে নামানোর পর শাহেন শাহ ফায়ার সার্ভিসের সদস্যদের বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি। 

প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়ে নিয়েন’।  

স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই ব্যক্তি কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত। তার বিস্তারিত পরিচয় জানতে পারিনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি নামতে চাননি। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত