Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি ও দলীয় বহিস্কারের দাবিতে বিক্ষোভ

২৬ বাংলা টিভি   14-Dec-2025   60

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি ও দলীয় বহিস্কারের দাবিতে বিক্ষোভ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা মো. সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপের ফাঁসি ও দল থেকে স্থায়ী বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ভজন, নিহত সাদ্দামের মা খুদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃণা প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে দেলোয়ার হোসেন দিলিপ নিজের স্বার্থসিদ্ধির জন্য রাতের আঁধারে নিজ সমর্থক সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে জবাই ও গুলি করে হত্যা করেন। এ ধরনের বর্বর হত্যাকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলেও এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।

তারা দ্রুত হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপের তিনজন সমর্থক গুলিবিদ্ধ হন। পরে ওই রাতেই সাবেক ছাত্রদল নেতা মো. সাদ্দামকে গুলি ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ১ ডিসেম্বর ঢাকার বাসাবো এলাকা থেকে র‍্যাব দেলোয়ার হোসেন দিলিপকে গ্রেফতার করে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত