Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা সাতক্ষীরা

সিনিয়র সাংবাদিক ও আর টিভি প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে চুরি

২৬ বাংলা টিভি   02-Oct-2025   86

Photo

সাতক্ষীরায় সিনিয়র সাংবাদিক ও আর টিভি প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়ির দরজার তালা ভেঙে নগদ নয় লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার সহ প্রায় কোটি টাকার মালামাল চুরি


নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে রসুলপুর মেহেদীবাগ এলাকায় অবস্থিত  আর টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে ।

 

সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, গত রাত সাড়ে আটটার দিকে দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে বারোটার দিকে তিনি বাড়ি ফিরে দেখতে পান — প্রধান গেট ও সিঁড়ির ক্লাপ সেবল গেট খোলা । দোতলার রুমের দুটি তালা ভেঙে অজ্ঞাত দুর্গতরা ঘরের সকল আসবাবপত্র তছনছ করে । তারা ওয়ার্ল্ আলমারি ,স্টিলের আলমারির লকার ও বেডরুমের আলমারির তালা ভেঙে সদ্য ট্রাক বিক্রি করা নগদ নয় লক্ষ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণ অলংকার সহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় । 

এই বাড়ীর পাশের বাড়িতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। এ ঘটনায় শহরের সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে । ঘটনাটি সাতক্ষীরার পুলিশ সুপারকে অবহিত করা হলে রাতে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত