সারা বাংলা ঢাকা মাদারীপুর
কালকিনি উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান চলছে
২৬ বাংলা টিভি 14-Dec-2025 54
কালকিনি উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান চলছে
মাদারিপুর প্রতিনিধিঃ
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে মাদারিপুর-০৩ আসনে বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
নির্বাচন কমিশনের (EC) নির্দেশনা অনুযায়ী, রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কালকিনি উপজেলা শহর জুড়ে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণ অপসারণের কাজ জোরেশোরে চলছে।
নির্বাচন কমিশন (EC) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য সকল প্রার্থীকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনী এলাকার সব ধরনের প্রচার সামগ্রী—পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা—নিজেদের খরচ ও দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় উপজেলা প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিয়েছে।
কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম-এর নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে শহরের প্রধান রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, বিদ্যুতের খুঁটি এবং বিভিন্ন জনবহুল স্থানে অবৈধভাবে টাঙানো সকল ধরনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম জানান, "মাদারিপুর জেলা রিটার্নিং কর্মকর্তার গণ বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানাতে মাঠে কাজ করছি।
কালকিনি পৌরসভার, কালকিনি পৌরসভার পিকআপ ও জনবল নিয়ে ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযানে সহযোগিতা করছি এবং তা অব্যাহত থাকবে বলে জানাগেছে।
news@26banglatv.com