Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে গভীর নলকূপের মাথা চুরির অভিযোগ

২৬ বাংলা টিভি   14-Dec-2025   57

Photo

রামপালে গভীর নলকূপের মাথা চুরির অভিযোগ


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :

রামপালের দাকোপা গ্রামের আক্তারুজ্জামানের গভীর নলকূপের মাথা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আকতার।

অভিযোগে জানা গেছে, উপজেলার দাকোপা গ্রামের আক্তারুজ্জামানের সাথে পার্শবর্তী সেকেন্দার আলীর সাথে নলকূপের পানি তুলে রাস্তায় ফেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে সেকেন্দার ও তার সহযোগী ডালিম শেখ, আশরাফ শেখ ও সদর আলীর সাথে গত ইংরেজি ১০ ডিসেম্বর দুপর ২ টায় টিউবওয়েলের পানি ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এসময় বিবাদীরা আক্তারুজ্জামানকে মারতে উদ্যত হয়। তিনি ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সাহায্য কামনা করেন। পরে বিষয়টি নিয়ে মিমাংশা হয়। ওইদিন রাতে অভিযুক্তরা নলকূপের মাথা ভেঙ্গে নিয়ে যায় এবং বাড়ির চালে লাঠিসোটা দিয়ে আঘাত করে ভয়ভীতি দেখায়। চলে যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগের বিষয়ে কথা বলার সেকেন্দার আলীর বাড়িতে গিয়ে তাকেসহ কাউকে পাওয়া যায়নি।#

এ বিষয়ে রামপাল থানার ডিউটি অফিসারের সাথে কথা হলে তিনি অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেন।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত