সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 14-Dec-2025 51
ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইন্সে প্যারেড শেষে ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাস্টার প্যারেডের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।
পুলিশ সুপার কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।
পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল,সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com