Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক

২৬ বাংলা টিভি   02-Oct-2025   51

Photo

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কেরুনতলী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

 

জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত