Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার গোবিন্দপুর মাঠ পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক আটক

২৬ বাংলা টিভি   13-Dec-2025   57

Photo

চুয়াডাঙ্গার গোবিন্দপুর মাঠ পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবক আটক


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা শহরের গোবিন্দপুর মাঠ পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
আটক যুবক ওই এলাকার মরহুম তারাচাদ শেখের ছেলে লিংকন হাসান হিরক (২৬)।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ লিংকন হাসান হিরোকে আটক করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন তোফাজ্জেল হক জানান, তারই নেতৃত্বে গভীর রাতে পরিচালিত এ অভিযানে গোবিন্দপুর মাঠ পাড়ার  একটি টোংঘর ঘিরে ফেলে হয়। টোংঘরের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন সেট (Vivo) উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানেই অবস্থানরত লিংকন হাসান হিরককে আটক করা হয়। উদ্ধারকরা অস্ত্র ও আলামত পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত