Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

স্মৃতিপটে অমর সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল , আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী

২৬ বাংলা টিভি   09-Dec-2025   29

Photo

স্মৃতিপটে অমর সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল , আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী


স্ট্যাফ রিপোর্টার

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি

সময় বহমান, সময় চলমান—তার প্রবাহে হার মানে সবকিছু। প্রকৃতির নিয়মে একদিন সকলকেই সময়ের কাছে পরাস্ত হয়ে অনন্তকালের গর্ভে বিলীন হতে হয়। তবে কিছু মানুষ তাদের কর্ম, সততা ও আদর্শ দিয়ে বেঁচে থাকেন সময়ের সীমানা ছাড়িয়ে। কালীগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে তেমনই এক উজ্জ্বল নাম দৈনিক নবচিত্র পত্রিকার প্রথিতযশা সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল।

আজ এই কৃতি সাংবাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ১০ ডিসেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে শোকের সাগরে ভাসিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান। আপাদমস্তক সাংবাদিক ও রাজনীতিবিদ মোস্তাফা আব্দুল জলিলের পৈত্রিক নিবাস সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। বৈবাহিক সূত্রে তিনি কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের ফয়লা গ্রামে বসবাস করতেন।

তিনি মোবারকগঞ্জ সুগার মিলের সাবেক সিআইসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি এক বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলার একমাত্র দৈনিক নবচিত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ঠিকানা পত্রিকা দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হলেও ১৯৯৬ সাল থেকে তিনি নবচিত্র পত্রিকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। পত্রিকার সৃষ্টিলগ্ন থেকেই ছিল তার নিরলস বিচরণ।

সাংবাদিক মোস্তাফা আব্দুল জলিল ছিলেন নীতিবান, নিষ্ঠাবান ও সংগ্রামী সাংবাদিকতার আলোকবর্তিকা—যার দায়িত্ববোধ, সততা ও পেশাদারিত্ব আজও স্মরণীয় হয়ে আছে সহকর্মীদের হৃদয়ে। তাঁর মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তাঁকে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত