Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের সনাতন ধর্মাবলম্বীদের সাথেশারদীয় শুভেচ্ছা বিনিময়

২৬ বাংলা টিভি   01-Oct-2025   51

Photo

বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের সনাতন ধর্মাবলম্বীদের সাথেশারদীয় শুভেচ্ছা বিনিময়


শিপলু জামান :

যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গােৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। 

শুভেচ্ছা বিনিময়কালে অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, সারাদেশের মতো যশোরেও বর্নিল উৎসব মূখর এবং শান্তি পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি আবারও প্রমাণিত হলো  শারদীয় দুর্গােৎসবের মাধ্যমে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে শান্তি পূর্ণ এবং নির্বিঘ্ন করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দেন। সেই মোতাবেক দলীয় নেতাকর্মীরা পূজা মন্দিরগুলোতে দায়িত্ব পালন করেছে। তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। 

প্রথমে অনিন্দ্য ইসলাম অমিত লালদীঘি পাড়স্থ হরিসভা মন্দির পরিদর্শন করেন। বেজপাড়া সার্বজনীন পূজা মন্দির, বেজপাড়া রায় বাড়ি দূর্গা মন্দির, বেজপাড়া শহীদ সুধীর ঘোষ পূজা  মন্দির, আর এন রোড বাণী জুয়েলার্স মন্দির, রেল রোড হরিজন পল্লী পূজা মন্দির, রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মিশন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্দির কমিটির নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু,  জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট  প্রমুখ।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত