Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী এক চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ

২৬ বাংলা টিভি   01-Oct-2025   51

Photo

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী এক চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ


রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের কারনে বদর আলী (২৮) নামের এক  চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর মিনি ক্যাম্প মাঠে শূন্য রেখা অতিক্রম করার কারনে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

বদর আলী একই এলাকার করিম আলীর ছেলে।

বদর আলীর স্ত্রী জোসনা খাতুন বলেন, সকালে একজন আমাদের খবর দেয় আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। সে  এখন কেমন আছে, বেঁচে আছে কী মেরে ফেলেছে কিছুই জানি না।

স্থানীয় বাসিন্দা রিফাত নামের একজন জানায়, সকাল ৭টার দিকে বদর আলীকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তিনি দূর থেকে দেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সীমান্ত থেকে বাড়ি ফেরেন বদর আলী। পরে ওই দিন রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে বের হন তিনি। বুধবার (১ অক্টোবর)  সকাল ৭টার দিকে ভারতের তাঁরকাটার দিক থেকে বদর আলীসহ কয়েকজন ফিরছিল। এসময় বদর আলীকে এক বিএসএফ ধরে লাঠি দিয়ে একটি আঘাত করে। পরবর্তীতে তিনি তাকে পাল্টা মেরে পালিয়ে আসার চেষ্টা করে। এসময় পেছন থেকে আরও কয়েকজন বিএসএফ তাকে ধরে ফেলে। পরে তাকে মারধর করতে করতে নিয়ে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে, কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল আলম জানান, একটি অসমর্থিত সূত্রে জানা যায়, বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনীপুর সীমান্তের শুন্য রেখা থেকে ১৫০ গজ ভারত অভ্যন্তরে বিএসএফের নোনাগঞ্জ ক্যাম্প সদস্যরা একজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত