Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

২৬ বাংলা টিভি   07-Dec-2025   58

Photo

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মো. মজনু (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় স্টেশন সূত্রের তথ্য অনুযায়ী, দ্রুতযান এক্সপ্রেসটি প্ল্যাটফর্মে ঢোকার পর সম্পূর্ণ থামার আগেই মজনু নামার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। এতে মাথা ও দুই পায়ে গুরুতর জখম হয়। স্টেশন কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন।
জামতৈল রেলওয়ে স্টেশনের ইনচার্জ স্টেশনমাস্টার আবু হান্নান জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার পর জানা যায় যে একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার সকালে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত