Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

নারীসহ জনতার হাতে আটক ডিবির কনস্টেবল

২৬ বাংলা টিভি   01-Oct-2025   49

Photo

নারীসহ জনতার হাতে আটক ডিবির কনস্টেবল


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় ধরা পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল। বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলের বাসিন্দা কনস্টেবল সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে ওই এলাকার লাকি খাতুন নামের এক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছিলেন। ঘটনার দিন স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে কনস্টেবল সেলিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে লাকি খাতুনকেও পুলিশ হেফাজতে নেয়। তাকে থানায় আনার সময় তিনি স্থানীয়দের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি, লাকি খাতুন দীর্ঘদিন ধরে কনস্টেবল সেলিমের প্রভাব খাটিয়ে মাদকসহ নানা অবৈধ কাজে জড়িত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমাদের তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি টিম কনস্টেবল সেলিম ও লাকি খাতুনকে থানায় নিয়ে আসে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত