Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে মোবাইল কোর্টে বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   05-Dec-2025   64

Photo

রামপালে মোবাইল কোর্টে বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

 রামপালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফয়লা বাজারের বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১টি মামলা দায়ের করা হয়। ওই সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বেকারিটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খাদ্য নিরাপত্তা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।

স্থানীয় ভোক্তারা মোবাইল কোর্টের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত