Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

দেশের ভাগ্য পরিবর্তনে বড় দলের প্রয়োজন নেই: ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হক

২৬ বাংলা টিভি   04-Dec-2025   60

Photo

দেশের ভাগ্য পরিবর্তনে বড় দলের প্রয়োজন নেই: ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হক


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, “২০২৪ সালের বিপ্লব প্রমাণ করেছে—এ দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় দল বা বড় নেতার প্রয়োজন নেই; যুবসমাজই দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।”

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, স্বাধীনতার পর যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে তারা উন্নয়নের নামে জনগণকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে মেহনতি মানুষের অর্থ লোপাট করেছে।

তিনি বলেন, খেলাফত মজলিস দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দিয়েছে—আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং শান্তি, সমৃদ্ধি ও সাম্যের দেশ গঠন করা হবে। সেই লক্ষ্যেই খেলাফত মজলিস অগ্রসর হচ্ছে। আগামীতে ক্ষমতায় খেলাফত মজলিস অংশীদার হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণসমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আহমদ আলীর নাম ঘোষণা করেন আল্লামা মামুনুল হক।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত