Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রেমের জেরে সংঘর্ষে যুবক নিহত, প্রেমিকার দুই ভাই গ্রেফতার

২৬ বাংলা টিভি   04-Dec-2025   61

Photo

সিরাজগঞ্জে প্রেমের জেরে সংঘর্ষে যুবক নিহত, প্রেমিকার দুই ভাই গ্রেফতার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের তাড়াশে প্রেমঘটিত দ্বন্দ্বকে কেন্দ্র করে আয়নাল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে—প্রেমিকার পরিবারের লোকজন তাকে পাথর দিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে মারা যান আয়নাল। তিনি তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের কাটাগারি গ্রামের বাসিন্দা এবং মৃত বাদশা শেখের ছেলে।
পুলিশ জানায়, ওই গ্রামের বাহের আলীর মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল আয়নালের। বিষয়টি জানতে পেরে পরিবার একাধিকবার তাকে সম্পর্ক ছিন্ন করার জন্য সতর্ক করেছিল।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেয়েটির বাড়ির দিকে যাওয়ার সময় পথেই আয়নালকে আটকে দেন বাহের আলী ও তার দুই ছেলে—জামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২)। কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী, তারা আয়নালকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হলে বৃহস্পতিবার ভোরে তিনি প্রাণ হারান।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, “প্রেমঘটিত বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। দুই ভাইকে আটক করা হয়েছে। মামলার কাজ চলছে।”
এক নিষিদ্ধ প্রেম, দুই পরিবারে টানাপোড়েন আর মুহূর্তের উত্তেজনা—সব মিলিয়ে শেষ হয়ে গেল এক তরুণের জীবন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত