Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

আবারও ১৪ জেলেসহ দুটি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২৬ বাংলা টিভি   30-Sep-2025   52

Photo

আবারও ১৪ জেলেসহ দুটি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার 

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

জেলেদের তথ্য অনুযায়ী, আটক হওয়া ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন। ট্রলার ও জেলেদের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রক ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এর মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়েবসাইটে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশি দুটি ট্রলার মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়েছে।

কায়ুখখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, সাগরে মাছ শিকারে যাওয়া কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মি সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়েছে। এখনো আমাদের বেশিরভাগ ট্রলার ফেরেনি।

অন্য এক ট্রলার মালিক মোহাম্মদ রফিক জানান, এর আগেও আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের আটক করেছে। এখনো অনেক জেলে তাদের হেফাজতে রয়েছে। আবারও আমাদের ট্রলারে হানা দেওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বিপজ্জনক হয়ে উঠেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, বিষয়টি একাধিক মাধ্যমে তিনি জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত