Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা! শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   30-Nov-2025   53

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা! শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যপণ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগে সদর উপজেলার টিএ রোড এলাকার শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ দল। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ উপস্থিত ছিলেন।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য শাহী বেকারি থেকে পেটিস কেনা হলে খাদ্যের ভেতরে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে বেকারিটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত এবং যত্রতত্র তেলাপোকার অস্তিত্ব দেখা যায়। এ কারণে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোছলেহ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসাকে প্রদান করা হয়।

এছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অতিরিক্ত আরও ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সর্বমোট জরিমানা দাঁড়ায় ১ লাখ টাকা।

ভোক্তা অধিকার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জাতীয় ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত