Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ,গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত।

২৬ বাংলা টিভি   30-Nov-2025   42

Photo

মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ,গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত।


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার  জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় শহিদুল ইসলাম গুলি বিদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। এসময বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে। 

এবিষয়ে সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন জানান,আমি ঘটনাটি শুনেছি। 

মহেশপুর ৫৮  বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান,আজ বিকালে সীমান্তে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গিয়েছে বলেও জানতে পেরেছি।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত