Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ডিটওয়াহ তাণ্ডবে নিহত বেড়ে ১২৩

২৬ বাংলা টিভি   29-Nov-2025   52

Photo

শ্রীলঙ্কায় ডিটওয়াহ তাণ্ডবে নিহত বেড়ে ১২৩


আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, প্রায় ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৪৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চল। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। যদিও বেশ কিছু প্রত্যন্ত এলাকায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

ঘূর্ণিঝড়টি এখন শ্রীলঙ্কা পেরিয়ে ভারতের দিকে অগ্রসর হলেও দেশটিতে নদীর পানিস্তর এখনো বাড়ছে। নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত