Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

নাটোর-পাবনায় অপারেশন ফার্স্ট লাইটে গ্রেপ্তার ৭২

২৬ বাংলা টিভি   29-Nov-2025   81

Photo

নাটোর-পাবনায় অপারেশন ফার্স্ট লাইটে গ্রেপ্তার ৭২


রাজশাহী প্রতিনিধি : 

পাবনার ঈশ্বরদী, নাটোর জেলায় অপারেশন ফার্স্ট লাইটের অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ঈশ্বরদী এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮নভেম্বর) দিবাগত রাতে ঈশ্বরদী ছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলাজুড়ে অভিযান চালানো হয়।

আজ শনিবার (২৯নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। তিনি ৭২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

ডিআইজি জানান, রাজশাহী অঞ্চলজুড়ে অপরাধ দমনে পুলিশ গত ৯ নভেম্বর থেকে যে বিশেষ অভিযানে নেমেছে, তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। প্রথম ধাপে রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হয়। পরে ২১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালানো হয়। চলমান অভিযানের তৃতীয় ধাপে নাটোর ও পাবনার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। 

ডিআইজি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন সর্বহারা গোষ্ঠীর সদস্য, এক ডাকাত দলের সদস্য, অস্ত্রধারীর সহযোগী ও নিয়মিত মামলার আসামি ২০ জন, মাদক মামলার চারজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৩ জনসহ ফ্যাসিস্ট বা সন্দেহভাজন হিসেবে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

পুলিশের তথ্যমতে, আটটি মামলায় বিচারাধীন নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের ডাকাত দলের সদস্য শহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ।

তিনি বলেন, নির্বাচনের আগে এলাকায় ভাড়াটে সন্ত্রাসী সক্রিয় হওয়ার প্রবণতা থাকে। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এসব ব্যক্তিকে আইনের আওতায় আনতেই পুলিশ কঠোর অভিযান পরিচালনা করছে।

অভিযানের সার্বিক তদারকি করেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মাঠপর্যায়ে অংশ নেন রাজশাহী রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি, একজন পুলিশ সুপার (এসপি), নাটোর ও পাবনার এসপি, সার্কেল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রিজার্ভ ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশ নেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত