Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

২৬ বাংলা টিভি   28-Nov-2025   47

Photo

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে : সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রতনকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী আব্দুল আলীম পলাতক।
নিহত পেয়ারা হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাবা হানিফ সরকার জানান, এক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আলীম তাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর মেয়ের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১৭ লাখ টাকা নেন তিনি এবং নিয়মিত নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন হানিফ।
বৃহস্পতিবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, প্রাথমিক তদন্তে হত্যার আলামত মিলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত