Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা–গুলি, মোটরসাইকেলে আগুন… আহত অর্ধশতাধিক

২৬ বাংলা টিভি   27-Nov-2025   50

Photo

পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা–গুলি, মোটরসাইকেলে আগুন… আহত অর্ধশতাধিক


পাবনা প্রতিনিধি: 

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের সাথে তার কর্মীদের দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় অধ্যাপক তালেব মন্ডলসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি এবং শতাধিক মোটরসাইকেল, কয়েকটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে, উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায়।

হঠাৎ সংঘর্ষে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে একই এলাকায় স্থানীয় জামায়াত কর্মীদের উপর হামলার অভিযোগ ছিল বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজনের বিরুদ্ধে। সেই ঘটনার পর আজ সেই এলাকাতেই প্রচারণা চালাতে যান অধ্যাপক তালেব মন্ডল।

তারা চর গড়াগড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে একদল লোক তাদের উপর হামলা ও গুলিবর্ষণ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে না পারায় পিছু হটেন জামায়াতের নেতাকর্মীরা। ফেরার পথে আবারও মৃধাপাড়া এলাকায় নতুন করে হামলার মুখে পড়েন তারা।

এসময় তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি সামান্য আহত হলেও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হন। জামায়াতের দাবি-তাদের শতাধিক মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

আমাদের ওপর সরাসরি গুলি চালিয়েছে -অধ্যাপক তালেব মন্ডল তিনি বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে। গুলি চালিয়েছে। আমাদের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। অন্তত ৬০ থেকে ৭০ জন আহত হয়েছে।

পুলিশ সতর্ক, তবে মন্তব্যে সতর্কতা ঈশ্বরদী থানার ওসি আ.স.ম আব্দুন নুর বলেন-

স্পটে চলে আসেন। ঘটনাস্থল ছাড়া আর কিছু বলা যাবে না। বক্তব্য লাগলে দুই ঘণ্টা পরে নেন।

বিএনপি প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ-

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত