Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী মুন্নির ২টি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   27-Nov-2025   56

Photo

ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী মুন্নির ২টি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। ৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি ঝিকরগাছায় ২টি কলেজে মতবিনিময় করেছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা মহিলা কলেজে ও দুপুরে রঘুনাথনগর কলেজে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবিরা নাজমুল মুন্নি। পৃথক  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, রঘুনাথনগর কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, কোষাধ্যক্ষ আল জিহাদী বাবলু, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফিজুর, আয়ুব আলী, রঘুনাথনগর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোলসহ দুই কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ। পরে বিকেলে নাভারন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে নাভারন পুরাতন বাজারে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত