Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

অতিরিক্ত সচিবের ভুয়া পরিচয়দানকারী প্রতারক সালাম যশোর সার্কিট হাউজ থেকে আটক

২৬ বাংলা টিভি   26-Nov-2025   57

Photo

অতিরিক্ত সচিবের ভুয়া পরিচয়দানকারী প্রতারক সালাম যশোর সার্কিট হাউজ থেকে আটক


অতিরিক্ত সচিবের ভুয়া পরিচয়দানকারী আব্দুস  সালাম নামের  এক প্রতারককে যশোর সার্কিট হাউজ থেকে  আটক করে জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রতারক আব্দুস সালামের বিরুদ্ধে প্রতারনার মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা

জানান, যশোর সার্কিট হাউজে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার এবং সরকারী প্রটোকলের ডিসি পুলের গাড়ী ব্যবহার করার জন্য গতকাল বেলা ১২ টার দিকে আব্দুস সালাম নামে একজন ফোন করেন। তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে  পরিচয় দেন। এর আগেও তিনি বহুবার এই পরিচয় দিয়ে যশোরে আসেন এবং সরকারী সুযোগ সুবিধা ও যশোর সার্কিট হাউজের ভিআইপি কক্ষ ব্যবহার করেন। তবে তাঁর কাজকর্ম  ও আচার আচারনে সন্দেহ হলে এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর জেলা প্রশাসন নিশ্চিত হন যে আব্দুস সালাম একজন প্রতারক। তাঁর বাড়ি যশোরের মণিরামপুর থানার খেদাপাড়া ইউনিয়নের হেলঞ্চ গ্রামে।

তিনি নিজেকে  রংপুরের সাবেক জেলা প্রশাসক, সমাজ সেবা মন্ত্রনালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়,  স্বাস্থ্যমন্ত্রনালয় ও বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কখনো যুগ্ম সচিব বা কখনো অতিরিক্ত সচিব হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নানা সময় যশোরে আসতেন এবং সরকারী প্রটোকলসহ নানান সুযোগ সুবিধা ভোগ করতেন। পরে এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারি যে,  মোঃ আব্দুস সালাম নামের এই ব্যক্তি আসলে একজন প্রতারক।  সে কখনো সরকারি চাকুরী করেননি। তিনি  আসলে একজন ঠক ও প্রতারক। আজও প্রতারক আব্দুস সালাম নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  পরিচয়ে দুপুর ১:৩০ মিনিটে রেল যোগে  যশোর রেলস্টেশনে আসেন এবং সরকারী গাড়ি ব্যবহার করে যশোর সার্কিট হাউজের ভিআইপি রুমে ওঠেন। এর পরপরই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন

যৌথভাবে প্রতারক আব্দুস সালামকে চ্যালেঞ্জ করলে তিনি প্রতারনার সব ঘটনা স্বীকার করেন।  এর পর পরই ওই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে যশোর জেলা প্রশাসন।  আজ বুধবার দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে উঠে নিজেকে রংপুরের সাবেক জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে এসে তিনি সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতেন। তিনি এর আগে একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রতারক আব্দুস সালামকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার। তারা প্রতারকের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত