Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল ঝালকাঠি

অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ

২৬ বাংলা টিভি   26-Nov-2025   72

Photo

অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলার অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার কীত্তিপাশা ইউনিয়নের শতদশকাঠি গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,ভুক্তভোগী আশুতোষ হালদারের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় অভিযুক্ত শরজিৎ হালদার ক্ষুব্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আশুতোষ হালদারে আহত হয়। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ভুক্তভোগী পরিবারের সদস্য আশীষ হালদার জানান,দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এমন ন্যক্কারজনক হামলা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেছে। ওই ব্যক্তি হামলা করে থেমে থাকেনি দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে হত্যার জন্য আসেন। পরে স্থানীয়রা রক্ষা করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত পলাতক থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠির সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন ,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত