Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম চাঁদপুর

চাঁদপুরে গাড়ি চাপায় শিশুর হাতের কজ্বি রাস্তায় রেখেই হাসপাতালে আনা হয়।

২৬ বাংলা টিভি   25-Nov-2025   68

Photo

চাঁদপুরে গাড়ি চাপায় শিশুর হাতের কজ্বি রাস্তায় রেখেই হাসপাতালে আনা হয়।


মিজান লিটন, চাঁদপুর প্রতিনিধি:  চাঁদপুরের হাজীগঞ্জে গাড়ি চাপায় মো. রিহান খাঁন (১০) নামের শিশুর হাত বিচ্ছিন্ন হয়েগেছে।

পরে হাতের কব্জি রাস্তায় রেখেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধায়জ উপজেলার সদর ইউনিয়নের কৈয়ারপুল নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের খান বাড়ির হোসেন খাঁনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় শিশুটি তার দাদি মমিনা খাতুনের সাথে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে কৈয়ারপুল এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় শিশুটির বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষনিক বিচ্ছিন্ন হাতের দিকে না তাকিয়ে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ কৈয়ারপুল এলাকা থেকে শিশুটির বিচ্ছিন্ন হাত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেহানা আক্তার নামে হাজীগঞ্জের এক নারীর সহযোগিতায় শিশুটিকে তার দাদিসহ রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেপার করা হয়েছে। যাতে করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার সুযোগ তৈরি হয়। এসময় তিনি শিশুটি আশংকামুক্ত বলে জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিচ্ছিন্ন হাত উদ্ধারের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য নেই। পরে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওা হয়।

তিনি আরো বলেন, শিশু পরিবারের সিদ্ধান্ত মতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত