Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   24-Nov-2025   59

Photo

কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি : 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকার এক কেজি হেরোইনসহ সিয়াম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল গত শনিবার দিবাগত রাত ১১টায় উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সিয়াম গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

আজ সোমবার (২৪নভেম্বর) বেলা ১১টায় র‌্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। 

তিনি জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তের প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান এনে নিজ বাড়িতে রাখতেন। পরে সেই মাদক বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। র‌্যাবের অভিযানের আগের দিনও তিনি পদ্মার চর এলাকা থেকে হেরোইনের একটি চালান সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। পরবর্তীতে র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে ওই হেরোইন উদ্ধার করেন।

তিনি জানান, সিয়াম মাদক কারবারী। তাকে আটক করতে এর আগেও একাধিকবার চেষ্টা করা হলেও তিনি প্রতিবারই আত্মগোপনে চলে যেতেন। এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত