Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১০–১৫জন

২৬ বাংলা টিভি   23-Nov-2025   49

Photo

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১০–১৫জন


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ পৌরসভার ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া—দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে পুরনো বিরোধকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ১২ টায় থানা মোড় ও পাসপোর্ট অফিসের সামনের সড়কে মুখোমুখি হয় দুই পক্ষ। দফায় দফায় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরেই দুটি মহল্লার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাঝেমধ্যেই ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও শুক্রবার রাত থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় রবিবার সাড়ে ১২টার দিকে দুই পক্ষ আবারো রাস্তায় নেমে আসে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে থানা মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত