Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কুষ্টিয়ায় বিএনপি নেতা সাদীর বিশাল শোডাউন- পথসভা

২৬ বাংলা টিভি   22-Nov-2025   65

Photo

কুষ্টিয়ায় বিএনপি নেতা সাদীর বিশাল শোডাউন- পথসভা


নিজস্ব প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক আটকে রেখে পথসভা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাদী। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে কুমারখালীর কাজীপাড়া মোড় এলাকায় পথসভা করেন শেখ সাদী।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সেখানে পুরো সড়ক আটকে রেখে বিএনপি নেতা শেখ সাদী প্রায় পাঁচ মিনিট ১২ সেকেন্ড এবং হাফিজুর রহমান আড়াই মিনিট বক্তব্য রাখেন। এছাড়াও শেখ সাদী সড়কের ওপর দাঁড়িয়ে সাংবাদিকদের প্রায় চার মিনিট ৪৫ সেকেন্ডের একটি সাক্ষাৎকার দেন। এ সময় সড়কের দুই দিকে দীর্ঘ যানযট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

দলীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, গত ৩ নভেম্বর কুষ্টিয়া ৪ ( কুমারখালী - খোকসা) আসনে মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। কিন্তু রুমীকে টিক্কা দিয়ে তোড়জোড় লবিং করে মনোয়ন পরিবর্তন করে নিজেকে প্রার্থী করার চেষ্টা করছেন শেখ সাদী। এই খবর নিয়ে গতকাল শনিবার দুপুর একটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই আসনের শেষ প্রান্ত খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এসে পৌঁছান শেখ সাদী। এ সময় ২ উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সেখান থেকে বিশাল গাড়িবহর ও পথসভা নিয়ে খোকসা উপজেলা শহর প্রদক্ষিণ করে কুমারখালী কাজীপাড়া মোড়ে এসে পথসভা শেষ করেন। সেখানে সমাপনী বক্তব্য রাখেন শেখ সাদী।

জনদুর্ভোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা শেখ সাদী বলেন, ‘আমাকে ভালোবেসে হাজার হাজার মানুষ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কিছুটা ভোগান্তি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।’


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত