Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ধর্মীয় ইস্যুতে অপপ্রচারের অভিযোগ ফজলুর রহমানের

২৬ বাংলা টিভি   22-Nov-2025   45

Photo

ধর্মীয় ইস্যুতে অপপ্রচারের অভিযোগ ফজলুর রহমানের


কিশোরগঞ্জ প্রতিনিধি: ধর্মীয় বিষয়ে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ধর্মের ইস্যুতে যারা আমার বিরুদ্ধে কথা বলে তারা মিথ্যাবাদী, বেইমান, বিশ্বাসঘাতক, রাজাকার ও স্বাধীনতাবিরোধী।’

 

গত শুক্রবার সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নিজেকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দাবি করে ফজলুর রহমান বলেন, আমি মুসলমানের ঘরে জন্মেছি। পাঁচ বছর বয়সে বাবা আমাকে মসজিদ ও মাদ্রাসায় পাঠিয়েছেন। অ, আ শেখার আগে আলিফ, বা, তা শিখেছি।

 

তিনি বলেন, তার বিরুদ্ধে ধর্মীয় অপপ্রচার ছড়ানো হচ্ছে, তবে এ অপপ্রচার তথ্যগতভাবে ভিত্তিহীন।

বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। তিনি বলেন, যারা বলে ১৯৭১ কোনো যুদ্ধ ছিল না, বাংলাদেশ মানে না আমি তাদের বিরুদ্ধে। পাকিস্তান থেকে কেউ এলে যারা মনে করে বড় জ্যাঠা এসেছে আমি তাদের বিরুদ্ধে।

 

সভায় জেলা ও উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান ও সোমেশ কুমার গোপ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতারা। ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেন সভায় সভাপতিত্ব করেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত