Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় জলাশয়ের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাজারে ভাঙচুর, আহত অন্তত ৫

২৬ বাংলা টিভি   20-Nov-2025   62

Photo

শার্শায় জলাশয়ের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাজারে ভাঙচুর, আহত অন্তত ৫


স্টাফ রিপোর্টার।। যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে বেতনা নদীর পরিত্যক্ত জলাশয়ের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধর ও বাজারের কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোড়পাড়া কলোনীপাড়া সংলগ্ন বেতনা নদীর পরিত্যক্ত আবদ্ধ জলাশয়ে মাছ ধরার জন্য প্রথম পক্ষের শরিফুল ইসলাম, আবু জার ও মোস্তফারা গত ১৯ নভেম্বর জায়গাটি পরিষ্কার করে সেচ পাম্প বসান। তবে পাশের কন্দর্পপুর গ্রামের রফিকুল ইসলাম @ সুজা মেম্বারও একই জলাশয়ে মাছ ধরার উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অদ্য সকালে বিষয়টি মীমাংসার কথা থাকলেও দ্বিতীয় পক্ষের সুমন, শহিদুল ইসলাম তোতা, শাহিন, সবুজ, ইয়াছিনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোড়পাড়া বাজারে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা বাজারের ইসলাম হোসেন (৪২), গোলাম মোস্তফা (৫৪), খোরশেদ (৩৫), জাহাঙ্গীর ও ইকরামুলসহ অন্তত ৫ জনকে মারধর করে আহত করে। একই সঙ্গে শিমুল ফার্মেসী, মা মিষ্টান্ন ভাণ্ডার, আনোয়ারের হোটেল এবং মিনারুলের মুদি দোকানসহ ৩-৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পরে তারা ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে কর্মরত গ্রাম-পুলিশদের হুমকি দেয় এবং পরিষদের গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বাজার সভাপতি ডাঃ আবুল কালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে শার্শা থানার জরুরি ডিউটি টিম ও গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত