Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

২৬ বাংলা টিভি   20-Nov-2025   62

Photo

কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা জজ কোর্টের সামনের সড়কে এক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। এতে অংশ নিয়ে বক্তারা বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

বক্তাদের দাবি, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের মনোনয়নপ্রাপ্ত ফজলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়-ভীতি প্রদর্শন এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ন হবে এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে। তারা দ্রুত তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেন সাবেক ডিসি ও কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া এবং হাজারো নেতাকর্মী।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত