Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

গাছিদার কোপ ও ছুরিকাঘাতে নরসুন্দর সহ ২ জন আহত

২৬ বাংলা টিভি   19-Nov-2025   50

Photo

গাছিদার কোপ ও ছুরিকাঘাতে নরসুন্দর সহ ২ জন আহত


স্টাফ রিপোর্টার।। যশোর শহর ও বাঘারপাড়ার পল্লীতে গাছিদার কোপ ও ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১ টার দিকে শহরের বারান্দিপাড়া ফুলতলা এলাকায়  নরসুন্দর  জীবন দাস (৩০) ছুরিকাহত হয়েছ।   জীবন দাস বারান্দিপাড়া ফুলতলার রাজু দাসের ছেলে। 

জীবন দাস পেশায় একজন নরসুন্দর। তিনি চুল কাটার ব্যবসা করেন। বুধবার  দুপুর ১ টার দিকে বারান্দিপাড়া ফুলতলা বাজারে  নিজের দোকানের মধ্যে থেকেই চুল কাটাকে কেন্দ্র করে সুজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যাযে সুজন (২৫) তার কাছে থাকা ছুরি দিয়ে জীবণ দাসের নিতম্বে আঘাত করলে তিনি আহত হন। পরে রক্তাক্ত অবস্থায়  নিজেই নিজেই চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে এসে ভর্তি হন।

অপরদিকে প্রতিপক্ষের গাছি দা'র কোপে সায়েদ সরদার (৫৫)   এক ব্যক্তি আহত হযেছেন। তার বাড়ি বাঘারপাড়া উপজেলার দোহাকোলা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। 

সজনরা জানিয়েছেন, বাড়ির ভেতর গরুর বাছুর যাওয়াকে কেন্দ্র করে মো: সায়েদ সরদারের সাথে একই গ্রামের আশিক (৩২)ও  ইমারতের (৪৫) সঙ্গে গোলযোগ হয়। গোলযোগের এক পর্যায়ে আশিক ও ইমারত সহ অন্যান্যরা  সায়েদ সরদারের বাড়িতে এসে তাকে লাঠি দিয়ে মাইরপিট  করে এবং  গাছি দা দিয়ে মাথায় এলোপাতাড়ী কোপায়।  এতে সায়েদ আলী গুরুতর আহত হলে তাকে প্রথমে  বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে  স্থানান্তর করেন।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত