Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী

২৬ বাংলা টিভি   19-Nov-2025   45

Photo

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ৩০ বাংলাদেশি কিশোর কিশোরী


বেনাপোল( যশোর) প্রতিনিধি :

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

 মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। পরে দু’দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে   তারা  দেশে ফিরে এসেছে। মহিলা আইনজীবী সমিতি সহ  তিনটি এনজিও সংস্থা এদেরকে থানা থেকে  গ্রহণ করা হবে।  পরে তাদেরকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এবং কেউ আইনি সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করা হবে। সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, আজকে ১১ জন  শিশুসহ ৩০ জন কিশোর কিশোরী দেশে ফিরে এসেছে ।এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সে দেশের পুলিশের হাতে। এদের বাড়ি খুলনা সহ বিভিন্ন এলাকায়।

দেশে ফেরত আসারা ৩০ জন হলেন,আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদিপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার আরমান মোল্লা তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলি, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন,রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলাম। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।


 


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত